প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন প্রচার সম্পাদক প্রার্থী আরমান তালুকদার হৃদয়

হাজীগঞ্জ ব্যুরো
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, মো. আরমান তালুকদার হৃদয়। বুধবার (১২ আগস্ট) বিকালে তিনি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার মো. শাহজালালের হাত থেকে তিনি তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মো. আরমান তালুকদার হৃদয় হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হৃদয় ডোর ফার্নিচারের স্বত্ত্বাধীকারী ও কাঠগোলা এন্ড ফার্নিচারের পরিচালক। তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে সুনামের সাথে হাজীগঞ্জ বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন’সহ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামি ২৯ আগস্ট, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে মনোনয়নপত্র বিতরণ ১১-১৩ আগস্ট, দাখিল ১৬ আগস্ট, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা ১৯ আগস্ট প্রকাশ, প্রতীক বরাদ্দ ২০ আগস্ট।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন