প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদে কাউছার আহম্মেদের মনোনয়নপত্র সংগ্রহ

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে প্রচার সম্পাদক পদে মো. কাউছার আহম্মেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

প্রচার সম্পাদক পদে মো. কাউছার আহম্মেদের প্রার্থিতাকে ঘিরে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তিনি নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার রক্ষা, সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কাউছার আহম্মেদ বলেন, “হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় কাজ করাই আমার মূল লক্ষ্য। সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচিত হলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

এদিকে, গত শনিবার (৮ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. কাউছার আহম্মেদ। পরে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আসন্ন নির্বাচনকে ঘিরে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি নিজেদের পক্ষে সমর্থন আদায়ে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন