প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ৬০০ পিস ইয়াবাসহ হেলাল গ্রেফতার

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হেলাল হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) শাহরাস্তি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাদিয়া সাকিনস্থ শুভ হোটেলের সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) খায়রুল আলম, এএসআই (নিঃ) মাহফুজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন হেলাল হোসেনকে আটক করে তার হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হেলাল হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী (লকিত উল্লাহ পাটোয়ারী বাড়ি) এলাকার মিজানুর রহমানের ছেলে।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নং-১১, তারিখ ১১ আগস্ট ২০২৬; জিআর নং-২৫৪।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন