প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৬৩.৯৩ শতাংশ

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বিদ্যালয় শাখায় পাসের হার ৬৩ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া ভোকেশনাল শাখায় পাসের হার ৮৮ শতাংশ।

বিদ্যালয়ের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এসএসসি (বিদ্যালয় শাখা) থেকে এবার মোট ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৮ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ১ জন জিপিএ-৫ অর্জন করেছে।

অন্যদিকে,এসএসসি (ভোকেশনাল শাখা) থেকে মোট ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২ জন উত্তীর্ণ হয়েছে এবং ৩ জন অকৃতকার্য হয়েছে। এ শাখায় পাসের হার ৮৮ শতাংশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস বলেন, “এবারের ফলাফলে আমরা সন্তুষ্ট। যারা ভালো ফলাফল করেছে,তাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি,তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। আগামীতে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়,আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব আকবর হোসেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন