প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আজীবন সদস্য শাখাওয়াত প্যানেল সিভিল কোর্ট কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬

চাঁদপুরের জাজশীপে ২ নম্বর প্যানেল সিভিল কোর্ট কমিশনার হিসেবে মো. সাখাওয়াত হোসাইনকে দুই বছরের জন্য অস্থায়ীভাবে তালিকাভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। এতে চাঁদপুর জেলা জজ কার্যালয়ের সূত্রের পরিপ্রেক্ষিতে মো. সাখাওয়াত হোসাইনকে ২ নম্বর প্যানেল সিভিল কোর্ট কমিশনার হিসেবে দুই বছরের জন্য অস্থায়ীভাবে তালিকাভুক্ত করার বিষয়টি জানানো হয়।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) এস. এম. সাদাকাত মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুরের সিনিয়র জেলা জজকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মো. সাখাওয়াত হোসাইন হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আজীবন সদস্য। সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আইন-সংক্রান্ত পেশাগত দায়িত্বেও তিনি যুক্ত রয়েছেন।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট চিঠি অনুযায়ী, আগামী দুই বছরের জন্য তিনি ২ নম্বর প্যানেল সিভিল কোর্ট কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন