প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, ফল শোনার পর শাহরাস্তিতে শিক্ষার্থীর মৃত্যু

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল শোনার পর শামীমা আক্তার মুন্নি (প্রায়) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শামীমা আক্তার মুন্নি উপজেলার চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে চেড়িয়ারা ষষ্ঠী বাড়ির মো. শামীম হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় মুন্নি দুই বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল শোনার পরপরই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

এদিকে শামীমা আক্তার মুন্নির মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, পরীক্ষার ফলাফল প্রত্যাশিত না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে সে আত্মহত্যা করেছে। তবে পরিবারের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করে বলা হয়েছে, মুন্নি হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকভাবে মারা গেছে।

তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় যাচাই ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন