প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৫৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬

হাজীগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে মোট পাসের হার ৬৩.৫৭ শতাংশ। এ বছর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৯০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৮৪৭ জন। জিপিএ-৫ অর্জন করেছে ১৫৩ জন শিক্ষার্থী।

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফলে উপজেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ অর্জন করেছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি থেকে ২৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১৮ জন পাস করেছে। পাসের হার ৭৮.৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন।

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ও করেছে ভালো ফলাফল। ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৩ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন।

অন্যদিকে রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি থেকে অংশ নেওয়া ৪৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি প্রতিষ্ঠানটি থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কোথাও পাসের হার শতভাগ, আবার কোথাও তুলনামূলকভাবে কম। প্রকাশিত তালিকায় প্রতিটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী সংখ্যা, উত্তীর্ণের সংখ্যা, জিপিএ-৫ এবং পাসের হার উল্লেখ করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফলাফলসংক্রান্ত তালিকায় উপজেলার সামগ্রিক এ চিত্র উঠে এসেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন