প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় সিটি হসপিটালের আবাসিক চিকিৎসক ইয়াবা’সহ আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬

চাঁদপুরের কচুয়ায় সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে চার পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামে এক চিকিৎসককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেসরকারি হাসপাতালে এ অভিযান চালানো হয়। চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

 

অধিদপ্তর সূত্রে জানা যায়, হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার ও সংশ্লিষ্ট চিকিৎসকের কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের তৃতীয় তলায় চিকিৎসকের বসবাসের কক্ষ থেকে চার পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কচুয়া থানায় নেওয়া হয়।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত এবং নিজেও মাদক সেবন করেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তার কক্ষ থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসকদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বেসরকারি হাসপাতাল মালিকদের চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মেহেদী হাসান, এএসআই মো. তোফায়েল আহমেদ, বেলায়েত হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় আটক চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন