প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ছিন্নমুল শিশু ও এতিমদের কল্যাণে কাজ করছে সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ছিন্নমুল শিশু ও এতিমদের মুখে হাসি ফোটাল সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশন (মিরপুর-০২, ঢাকা)। বিভিন্ন এলাকার এসব জনগুষ্ঠিকে নতুন পোষাক দিয়ে মানবিক এই কর্মসূচির সূচনা করা হয়।

রবিবার (৯ আগস্ট) বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ ইউএনও অফিস প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। কিশোরগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাবেক সচিব মামুনুর রশিদ মাজু’র উদ্যোগে সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। আগামীতে সকল সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের হাসি ফোটাতে উদ্যোগ গ্রহন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান এবং কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকসানা তারিক সাথী, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আব্দুল মজিদ, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লাল ও সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ নাঈম ইসলাম ।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মামুনুর রশিদ মাজু বলেন, অসহায়দের মুখে হাসি ফোটাতে সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা যেন এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখেন। সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ নাঈম ইসলাম জানান, মানবতার সেবায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন