গভীর রাতে মতলব দক্ষিণের নাগদা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জৈনপুর এক্সপ্রেস।
রাতের ফাঁকা সড়কে কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অনভিজ্ঞ ও নেশাগ্রস্ত চালক-হেলপারের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা আরও বলেন, মতলবের এই সড়কে চলাচলকারী বাসগুলোর কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই রাস্তা সম্প্রসারণ না হওয়া পর্যন্ত এ রুটে এসব বাসের চলাচল বন্ধ অথবা বিকল্প যানবাহনের ব্যবস্থা করা উচিত।
তাদের দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।