প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে আন নূর ইসলামী পাঠাগারের ইংলিশ স্পোকেন কোর্সের প্রথম ব্যাচের সমাপ্তি

লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আন নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইংলিশ স্পোকেন কোর্সের (ব্যাচ-০১) সফল সমাপ্তি হয়েছে।

সম্প্রতি লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে এ কোর্সের প্রথম ব্যাচের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এতে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কোর্সটি সফলভাবে সম্পন্ন করায় সকল অংশগ্রহণকারী ও সফল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

তিনি বলেন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থী ও পেশাজীবীদের জ্ঞান ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে। এমন সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য কোর্সের শিক্ষক বোরহান উদ্দিন ও আব্দুর রহমান আরজুসহ এ মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, ভবিষ্যতে কোর্সের অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের আরও সমৃদ্ধ করবেন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবেন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন