হাজীগঞ্জ উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের ২০২৬-২০৩০ ইং মেয়াদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) শহিদ জিয়া স্মৃতি সংসদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাউছার আহাম্মদ রিপনের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমপি মমিনুল হকের সঙ্গে মতবিনিময় করেন।
শুভেচ্ছা গ্রহণকালে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,“শহিদ জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে সহযোগিতা করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। আমি আশা করি, নবগঠিত কমিটি দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।”
তিনি আরও বলেন,“যেকোনো সংগঠনের সফলতার জন্য নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,শৃঙ্খলা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই।”
এ সময় শহিদ জিয়া স্মৃতি সংসদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাউছার আহাম্মদ রিপনসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।