প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে পুনর্নির্মিত পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের উদ্বোধন

মো. নাঈম হোসেন পলোয়ান
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম হাঁসা জলহক পাটওয়ারী বাড়িতে পুনর্নির্মিত পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২৬৩ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের মাননীয় প্রশাসক ও পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম সেলিম উল্লাহ সেলিম এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মসজিদের উপদেষ্টা শরীফ মো. ইউনুস।

এ ছাড়া অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, মসজিদটি পুনর্নির্মাণের মধ্য দিয়ে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। নতুন মসজিদে নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন