আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক ও ব্যবসায়ী মোহাম্মদ কামাল হোসেন।
প্রচারপত্রে তিনি বাজারের ব্যবসায়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন,নির্বাচনে বিজয়ী হলে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ,সেবার মান বৃদ্ধি এবং একটি আধুনিক,স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবসায়ী সমিতি গঠনে কাজ করবেন।
তিনি আরও জানান,দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান তিনি।
মোহাম্মদ কামাল হোসেন হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন। এদিকে,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদে প্রার্থীদের প্রচার-প্রচারণা ইতোমধ্যে জোরদার হয়েছে।