প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলবে অদক্ষ চালক ও ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে মানববন্ধন 

ইমরান নাজির
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬

ফিটনেস ও লাইসেন্স বিহীন বাস এবং অদক্ষ চালক দিয়ে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোর বিরুদ্ধে মানববন্ধন করেছে মতলবের সচেতন সমাজ।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকাল তিনটায় মতলব দক্ষিণ উপজেলা সদরের পানির ট্যাংকি এলাকায় আটোগাড়ী মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন অটো গাড়ি মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান।

মানববন্ধনে বক্তারা বলেন, বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে দুর্ঘটনায় পঙ্গুত্ব ও প্রাণহানি রোধ করতে হলে অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেস বিহীন বাস চলাচল বন্ধ করতে হবে। এই সড়কে চলাচলকারী জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস নামীয় বাসগুলোর চালকদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো উচিত। সড়কের বাঁকগুলোর মধ্যে চালকদের বেপোয়ারা ভাবে গাড়ি চালানোর কারণেই প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে। এসব বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই, নতুবা অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেসবিহীন বাস সড়কে চলাচল করতে দেওয়া হবে না।

মানববন্ধনে কণ্যান সমিতির সহ সভাপতি শাহ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, কোষাধাক্ষ্য আক্তার হোসেন, মতলব দক্ষিণ উপজেলা থেকে চলাচলকারী অটো গাড়ির মালিক ও চালকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত বুধবার (৫ আগষ্ট) মতলব – বাবুরহাট সড়কের রালদিয়া এলাকায় জৈনপুর পরিবহন বাসের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে যাওয়া। এতে ১জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন