প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে খাওয়া-দাওয়া ও নোয়াখালী হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি হোটেলকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজের নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জসিমউদ্দীন এবং হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজীগঞ্জ বাজারের নোয়াখালী হাজী হোটেল ও খাওয়া-দাওয়া হোটেল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না করছিল। এছাড়া রান্না করা মাংস স্বাস্থ্যবিধি অনুসরণ না করে ফ্রিজে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নোয়াখালী হোটেলকে ১৫ হাজার টাকা এবং খাওয়া-দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে আদায়কৃত জরিমানার মোট পরিমাণ ৪৫ হাজার টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন