প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের নামে হামলায় প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ইট-পাটকেলের আঘাতে শাহজাহান পাটওয়ারী (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে।

শাহজাহান মান্দারী গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, মান্দারী এলাকায় স্থানীয় কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন।

এ সময় যুবকদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটওয়ারী (৫০) নামে ওই প্রবাসী তাদের ডেকে দৌড়াদৌড়ির কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে মাদকবিরোধী অভিযানে থাকা যুবকেরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে তিনি
গুরুতর আহত হন।

এ অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর সন্ধ্যার দিকে মহামায়া এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন।

 

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।

 

আমেনা বেগম অভিযোগ করে বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তার পাঠানো লোকজনের হামলায় এ হত্যাকাণ্ড ঘটেছে।

তবে অভিযোগ অস্বীকার করে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না, একটি দলীয় প্রোগ্রামে ছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 

 

 

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন