প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজে ২ কোটি ৮২ লাখ টাকার বাজেট ঘোষণা

সিদ্দিকুর রহমান নয়ন, শাহরাস্তি
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজের ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ২ কোটি ৮২ লাখ টাকার বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে কলেজের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মমতাজ বেগমকে ভূমি দাতা সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।

কলেজ পরিচালনা পর্ষদের সভায় বাজেট অনুমোদনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা মমতাজ বেগমের দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, ১৯৮৪ সালে তিনি কলেজের নামে ৫০ শতাংশ ভূমি দান করেন, যা প্রতিষ্ঠানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর এই অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ভূমি দাতা সদস্যের মর্যাদা প্রদান করা হয়।

এ সময় অসুস্থ মমতাজ বেগমের চিকিৎসা ব্যয়ের জন্য কলেজ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। কলেজ পরিবার তাঁর সুস্থতা কামনা করে এবং ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের এগিয়ে আসার আহ্বান জানায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ রুপন, উপজেলা বিএনপির সভাপতি ও দাতা সদস্য আয়েত আলী ভূঁইয়া, সাবেক সভাপতি যদু চন্দ্র শীল, কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য আবুল কাশেম, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন