প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ (বিএসসি, বি.এড.)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এইচ. এম. বদিউজ্জামান ভূইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. হেলাল উদ্দীন পাটওয়ারী, সভাপতি, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং প্রধান প্রকৌশলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ মো. আলী, সহ-সভাপতি, শাহরাস্তি উপজেলা বিএনপি; মো. আনোয়ার হোসেন আখন্দ, সভাপতি, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপি; শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপি; মো. জহিরুল হক পাটওয়ারী, অভিভাবক সদস্য, বিদ্যালয় ম্যানেজিং কমিটি; মো. সাইফুল ইসলাম মানিক; মো. ইকবাল হোসেন পাটওয়ারী; মো. বিল্লাল হোসেন সিকদার (অব.), সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপি; মো. দুলাল মুন্সি; মো. জামাল হোসেন ভূইয়া এবং মো. কলিম উদ্দীন লিটন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং মুক্তচিন্তার বিকাশে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন