প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে চাঁদপুরে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।

বুধবার (৫ আগস্ট) ভোরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ মিনারে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শুরু হয়।

 

সকালে জেলা প্রশাসনের পক্ষে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এরপর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পুলিশ, নৌ পুলিশ, জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিভিন্ন পেশাজীবী সংগঠন, সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশ ও সমাজের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

 

শ্রদ্ধা নিবেদনের সময় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল।

 

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা এবং আন্দোলনে শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত ব্যক্তিরা।

 

 

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন