প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিভাগীয় কমিশনার এর পরিদর্শন

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬

চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদ আক্তার।

সোমবার (৩ আগস্ট) সকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করে পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবার মান, বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, আর্থিক ব্যবস্থাপনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন।

সরেজমিনে ঘুরে দেখেন, ইউনিয়ন পরিষদের বাস্তবায়নাধীন দুটি উন্নয়ন প্রকল্প । প্রকল্পগুলোর কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। উন্নয়ন কাজ বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার মান আরও উন্নত করার গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জাহেদ হোসেন, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুবুল আহসান, হিসাব সহকারী শ্রী সুজন সূত্রধর এবং ইউপি সদস্য মো. মানিক মিয়া, মো. আবুল বাশার, মো. দুলাল, মো. মাছুম বিল্লাহ, নারগিছ আক্তার ও মাহমুদা আক্তার।

এ ব্যাপারে ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন বলেন, জনগণের কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করছি। বিভাগীয় পর্যায়ের এ ধরনের পরিদর্শন আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে সহায়তা করবে। ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন