প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬

চাঁদপুরে বিশেষ অভিযানে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার অন্যতম আসামি ঢাকার যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুর মডেল থানার পরিদর্শক গাজী কালামের নেতৃত্বে পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তিনি।

গ্রেপ্তারকৃত হান্নান মিয়ার পিতার নাম মফিজ মিয়া। তিনি চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আর‌ও একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে।

তাকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন