চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামে ৩টি মসজিদে মুর্দা মশারি ও দাফন পর্দা বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) স্থানীয় সামাজিক সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’-এর উদ্যোগে নিজস্ব অর্থায়নে এই সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, এলাকার ধর্মীয় ও সামাজিক কল্যাণের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। যে ৩টি মসজিদে এই দাফন সামগ্রী বিতরণ করা হয়েছে, সেগুলো হলো— দাদিয়াপাড়া বাইতুল আমান জামে মসজিদ (ভোলার বাড়ি), পূর্বপাড়া জামে মসজিদ (শেখ বাড়ি) এবং হযরত আবু বকর (রা:) জামে মসজিদ (বেপারি বাড়ি)।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এনামুল হক, উপদেষ্টা আবু ইউসুফ, সহ-সভাপতি আবু ইউসুফ সুমন ও সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন গাজী।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজ ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-প্রচার সম্পাদক গোলাম সরোয়ার রুবেল, আইন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য নেয়ামত উল্লাহ, আরমান, সাইফুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম এবং সাবেক মেম্বার রফিকসহ এলাকার সাধারণ সাধারণ বাসিন্দারা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা” সবসময় সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এলাকার যেকোনো ধর্মীয় ও সামাজিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থাকার এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এলাকার বাসিন্দারা সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।