প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জনকল্যাণে নিবেদিত বিসিএস ক্যাডার দম্পতি হিমাদ্রি খীসা–মুকুর চাকমা

জসিম রহমান
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪তম ব্যাচের দুই চৌকস কর্মকর্তা হিমাদ্রি খীসা ও মুকুর চাকমা কর্মদক্ষতা, সততা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। প্রশাসন ও পুলিশ—রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব পালন করে এই দম্পতি মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

জানা যায়, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিমাদ্রি খীসা কর্মজীবনের শুরু থেকেই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে স্থানীয় মানুষের প্রশংসা অর্জন করেন।

অন্যদিকে, বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মুকুর চাকমা বর্তমানে চাঁদপুর জেলা পুলিশের অধীনে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

প্রশাসন ও পুলিশ—দুই ভিন্ন দায়িত্বপূর্ণ পেশায় থেকে রাষ্ট্রীয় সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন এই বিসিএস দম্পতি। দায়িত্বশীলতা, সততা ও মানবিক আচরণের কারণে তারা অনেক তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

জনসেবাকে অগ্রাধিকার দিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী এই দম্পতির ভবিষ্যৎ কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলসহ সর্বস্তরের মানুষের।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন