প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহরাস্তি উপজেলা ও পৌরসভা শাখা।

শনিবার (১ আগস্ট) উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন শাহরাস্তি পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর জামায়াতের নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, পৌর সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, উপজেলা নেতা মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, মাস্টার সালাউদ্দিন, ডা. আবুল বাশার, আব্দুল আউয়াল, মাওলানা শাহজালাল, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মিজানুর রহমানসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি গণমিছিল উপজেলার কালীবাড়ি দক্ষিণ বাজারের থানা রোড থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরবাজার উত্তর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন