প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর বাস বাগানে, প্রাণে রক্ষা পেল যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬

চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বাগানে ডুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বাসে থাকা ১৪ জন যাত্রী।

শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭ টায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ৭ টায় জৈনপুর পরিবহন ( ঢাকা মেট্রো ব -১১- ৪০২৩) বাসটি বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্য ১৪ জন যাত্রী নিয়ে রওয়ানা হয়। বরদিয়া সরকার বাড়ীর নিকট আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরপাড়ের বাগানে ডুকে পড়ে এবং গাছের সাথে ধাক্কা লেগে হেলে যায়।

স্থানীয় সিএনজি চালক নয়ন বলেন,মানুষের ডাকচিৎকার শোনে সবাই এগিয়ে আসে এবং কাঠের মই ( চঙ্গা) দিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়।তবে কোনো যাত্রী বড় ধরনের আঘাত পায়নি।

এদিকে সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তবে বাসটি এখনো ওই অবস্থায় পড়ে আছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন