প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু’র টোরাগড় উত্তর পাড়া বাইতুল নুর জামে মসজিদে জুমার নামাজ আদায়

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্মার্ট, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ার লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু।

শুক্রবার (৩১ জুলাই) হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় উত্তর পাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ শেষে তিনি উত্তর পাড়া বাইতুল নুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

জুমার নামাজের পূর্বে টোরাগড় উত্তর পাড়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু। এ সময় তিনি স্থানীয়দের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং এলাকার নাগরিক সেবা, সড়ক-ড্রেনেজ, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন ও পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে স্থানীয়দের মতামত শোনেন।

পরে তিনি উত্তর পাড়া বাইতুল নুর জামে মসজিদে উপস্থিত হয়ে মসজিদের মোতাওয়াল্লি, গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। খুতবা শ্রবণ শেষে মুসল্লিদের সঙ্গে জামাতে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পুনরায় গণসংযোগ চালিয়ে স্থানীয়দের হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন, জবাবদিহিমূলক ও কার্যকর পৌর প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, “আমি এমন একটি হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নাগরিক সহজে ও সমানভাবে পৌরসেবা পাবেন। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক অবকাঠামো এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে হাজীগঞ্জকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমি কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “পৌরবাসীর সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ আরও জোরদার করার পাশাপাশি অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটুর পক্ষে জনসমর্থন বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে কাজ করার কারণে পৌরবাসীর একটি বড় অংশ তাকে সম্ভাবনাময় মেয়র প্রার্থী হিসেবে দেখছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন