প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬

চাঁদপুর পৌরসভার (২০২৬-২০২৭) অর্থবছরের জন্য নতুন কোন কর আরোপ ছাড়াই ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. কবির হোসেন সরদার, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির।

আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

বাজেটে ২০২৬-২০২৭ অর্থ বছরে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা, প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে আয় (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) ১৩৪ কোটি ২০ লাখ টাকা।

মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা, সমাপনী স্থিতি ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে ব্যয় (রাজস্ব উদ্বৃত্ত সহ) ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন