প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে সাপের কামড়ে দুই সন্তানের জননির মৃত্যু

হাজীগঞ্জ ব্যুরো
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে তাছলিমা বেগম (২৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের নিজ বাড়িতে সাপের কামড়ে তিনি মারা যান। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ রাজারগাঁও গ্রামের খাঁন বাড়ির ইউসুফ খানের স্ত্রী।

স্বজনরা জানান, এদিন দুপরে দুই সন্তানের জননি তাছলিমা বেগম ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে নিজ বসতঘর থেকে বের হন তাছলিমা। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে ঘরে ফেরার পথে তার পায়ে কিছু একটা কামড়ানোর অনুভূতি হয়। ঘরে ঢুকেই তিনি পায়ে রক্ত দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন।

এময় তাঁর চিৎকারে শুনে।পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। সাপের কামড় নিশ্চিত হওয়ার পর স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাছলিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাছলিমা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার, নিকট আত্মীয়-স্বজন’সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজুর রহমান সংবাদকর্মীদের বলেন, সাপের কামড়ে তাছলিমা বেগম নামের ওই নারীর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন