প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬

শাহরাস্তি থানার পুলিশ এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত সিআর মামলার পলাতক এক আসামিকে ঢাকা বিমানবন্দর থানা এলাকার একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ ঢাকা বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিআর-২৩৩/২১ (শাহরাস্তি) মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. মীর হোসেন (পিতা: মো. তাজুল ইসলাম), গ্রামের বাড়ি নোয়াগাঁও, থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর—কে ঢাকা বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন