প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদী এলাকায় ডাকাতিয়া নদীতে পড়ে আয়েশা জাহান (১০) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে পশ্চিম সকদী এলাকায় আফজাল খানের ব্রিকফিল্ডের পাশের ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা জাহান পশ্চিম সকদি মেধা বিকাশ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদী গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। তাদের বাড়ি সাহেব বাজার পোস্ট অফিস এলাকায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে আয়েশা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সে কীভাবে ডাকাতিয়া নদীতে পড়ে যায়, সে বিষয়ে পরিবারের সদস্যরা বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন