প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে বিপুল পরিমান পলিথিন জব্দ: তিন প্রতিষ্ঠানকে জরিমানা, দুইজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে হাজীগঞ্জ বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩৯০ কেজি পলিথিন জব্দসহ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং ২ জন ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড (জেল) ও কারাদণ্ডপ্রাপ্ত একজনসহ অপর তিনজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

 

রাতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মকিমাবাদ মেয়র পার্ক এলাকায় মাহি প্যাকেজিং নামে প্রতিষ্ঠানের মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৩০০ কেজি পলিথিন জব্দ, বালুর মাঠ এলাকার মো. মাইনুদ্দিনের নুরজাহান প্যাকেজিং থেকে ৫০ কেজি পলিথিন জব্দ এবং তাকে ১ হাজার টাকা জরিমানা এবং হকার্স মার্কেটের সফিকুর রহমানের বৃষ্টি প্যাকেজিং হাউজ থেকে ৪০ কেজি পলিথিন জব্দ এবং ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

 

 

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

 

আইনশৃঙ্খলা রক্ষার্থে হাজীগঞ্জ থানার একদল চৌকস পুলিশ দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

 

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন