প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে সংসদ সদস্যের সাথে মৎস্যজীবী দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

হাজীগঞ্জ ব্যুরো
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬

হাজীগঞ্জে সংসদ সদস্যের সাথে উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকালে দলীয় কার্যালয়ে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সাথে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতৃবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমান হোসেনের সভাপতিত্বে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও নির্বাচনকালীন ইশতেহার বাস্তবায়নে অনুষ্ঠিত এ সাংগঠনিক সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংসদ সদস্য।

এসময় উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. সেলিম খাঁন, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সভাপতি বাবুল গাজী, আকতার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মাইনুদ্দিনসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া হাজীগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি মো. খোকন, সাধারণ সম্পাদক মো. সাইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাছেল, হাটিলা পশ্চিম ইউনিয়নের সভাপতি রিপন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, বড়কুল পূর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল বেপারীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন