প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬

সৌদি আরবে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিয়াদের ১৮নং এক্সিট আল ওয়ালিদ কমিউনিটি সেন্টারে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘উৎসবে আনন্দে ২৪ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক অনুষ্ঠানে ছিল ২৪ কেজি ওজনের দুটি বিশাল আকারের কেক কাটা ও রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২৯ অনুষ্ঠিত হয়েছে।

বরাবরের মতো এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার,বীন মিশাল ট্রাভেলস, সকার ফিটনেস,আমিয়াল গুরুপ,এএস ট্রাভেলস,
বি এন্ড এল গ্লোবাল কোম্পানি, ফাইজা আল মারওয়া কম্পানি ,ফ্রেন্ডলি মোবাইল,আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানি,এ কে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড (পিজিসি)বাথা বাকলারান ইউনিফর্ম, উদখালিস মাহবুব পারফিউম, আল সাবা ফুড এন্ড টপ স্টোর, মানবিক সংগঠন হাসি।

প্রথম পর্বে প্রবাসের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব।

প্রবাসী বিশিষ্টজনেরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলী আহছান কিরন।

সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ১০ আসনের জাতীয় সংসদ সদস্য বিএনপির জাতিয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ সানসিটি মেডিকেল সেন্টারের আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিনমিশাল ট্রাভেলসের সিইও বীন মিশাল,উদখালিজ মাহবুব পারফিউম সৌদি আরবের ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান।সৌদি আরবের নারী ইনভেস্টার নাসিমা ইমাম, জনপ্রিয় সংগীত শিল্পী তাসলিমা মৌ,বাকলারান ইউনিফর্ম সি ইও মাইন উদ্দিন স্বপন,মানবিক সংগঠনের হাসির প্রতিষ্ঠাতা মুসলিম উদ্দিন মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব মসলেহ উদ্দিন লিটন।

২৪তম বর্ষ উপলক্ষে ২৪ কেজির দুটি বিশাল কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়।

জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে আসা সব প্রবাসীর পরিবারের ছেলে-মেয়েদের ও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া নারী-পুরুষদের এনটিভির লোগোযুক্ত টিশার্ট উপহার দেওয়া হয়।

সাংস্কৃতিক পর্বের উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

এনটিভি সাংস্কৃতিক ফোরামের আয়োজনে
সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ আগত সংগীত শিল্পী তাসলিমা জাহান মৌ এবং রিয়াদের স্থানীয় শিল্পীরা গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নাচ, গান, কবিতাসহ সাংস্কৃতিক নানান আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) সভাপতি ফারুক আহমেদ চান বলেন, ‘প্রবাসীদের আনন্দ বিনোদন দিতে রিয়াদে নিয়মিত এনটিভির প্রবাস বিনোদন অব্যাহত থাকবে।’ এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন