প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪

আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী আমির ও এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

১৩ নভেম্বর বুধবার বিকেলে চাঁদপুর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা কমিটির যারা মনোনীত জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, মু. জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী।

১২ অক্টোবর চাঁদপুর জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন।

পরে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমিরে জামায়াত ভোটের ফলাফল ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী আমির নির্বাচিত হন।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির প্রচার ও মিডিয়া বিভাগ সম্পাদক মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এসব তথ্য জানানো হয়।
জামায়াতের সব ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই আমির নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনও প্রার্থী থাকেন না। কেউ পদ প্রত্যাশী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হন।

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ইতোমধ্যে চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির, জেলা সেক্রেটারি, জেলা অফিস সেক্রেটারী ও চাঁদপুর শহর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিন ছেলে ও এক মেয়ের বাবা।

এডভোকেট মো: শাহজাহান মিয়া ইতোমধ্যে চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, জেলা প্রচার সম্পাদক, জেলা শুরার সদস্য ও চাঁদপুর শহর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন আইনজীবী। ব্যক্তিগত জীবনে তিন ছেলের বাবা।

এদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত জেলা জামায়াত নেতৃবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন