প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

উত্তর বলাখালে মুসল্লিদের দোয়া চাইলেন ওমর ফারুক টিটু

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্মার্ট, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু।

শুক্রবার (২৪ জুলাই) হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর বলাখাল এলাকায় ব্যাপক গণসংযোগ শেষে তিনি উত্তর বলাখাল হাজী বাড়ি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

জুমার নামাজের আগে বলাখাল এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ও জনবহুল স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু। এ সময় তিনি স্থানীয়দের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ও পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে স্থানীয়দের মতামত শোনেন।

পরে উত্তর বলাখাল হাজী বাড়ি জামে মসজিদে উপস্থিত হয়ে মসজিদের মোতাওয়াল্লি, গণ্যমান্য ব্যক্তি,ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। খুতবা শ্রবণ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে জামাতে জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পুনরায় গণসংযোগ চালিয়ে স্থানীয়দের হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও কার্যকর পৌর প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, “আমি এমন একটি হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে নাগরিকরা সহজেই সব ধরনের সেবা পাবেন। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক অবকাঠামো এবং জবাবদিহিমূলক পৌর প্রশাসনের মাধ্যমে হাজীগঞ্জকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমি কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “পৌরবাসীর সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ আরও জোরদার করার পাশাপাশি অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন,অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। মানুষের পাশে থেকে কাজ করার কারণে পৌরবাসীর একটি বড় অংশ তাকে সম্ভাবনাময় মেয়র প্রার্থী হিসেবে দেখছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন