প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে গাঁজাসহ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬

শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদক উদ্ধার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. হান্নান মিয়া মানিক নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার উপজেলার রায়শ্রী দক্ষিন ইউনিয়নের বেরনাইয়া বাজারের উত্তর পার্শ্বে আদীপুর দারুস সুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ আরিফ হোসাইন, এএসআই বাবুল হোসেন সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে রায়শ্রী দক্ষিন ইউপি বেরনাইয়া বাজারের উত্তর পার্শ্বে আদীপুর দারুস সুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসার সামনে থেকে সন্দেহভাজন  মো. হান্নান মিয়া মানিক তল্লাশী করা হয়।

এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ’সহ তাকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চনুয়া গ্রামের বড় বাড়ির মো. শহীদ উল্যাহর ছেলে। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তাই, নিয়মিত অভিযান অব্যাহত আছে। তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান এবং তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন