চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম বিলাসকে আহ্বায়ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটনের স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলে দলকে সুসংগঠিত করা এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক যারা
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মো. মোশারফ হোসেন, আবদুল হক, হেমায়েতুল ইসলাম সুমন, হাবিবুর রহমান, ইকবাল হোসেন কাজল, মনির হোসেন, তাফাজ্জল হোসেন লিটন, মো. আবুল হাসেম, মোহাম্মদ হোসেন রানা, খায়রুল বাসার আজাদ, শহিদ উল্যাহ, আবুল খায়ের এবং সফিকুল ইসলাম।
সদস্য পদে রয়েছেন
মো. মোজাহার হোসেন, মো. রুহুল আমিন মানিক, নুরুল ইসলাম, মাহফুজুল আলম টুটুল, মো. মাহবুব আলম, মোস্তফা কামাল, কামরুল, আবুল বাসার, আবদুল মালেক, ডা. আহমদ উল্যাহ পাটোয়ারী, সোলাইমান মাস্টারসহ মোট ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নেতাকর্মীদের মধ্যে উৎসাহ
কমিটি ঘোষণার পর ইউনিয়নজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।