প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬

ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিককে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং সংবাদ তৈরিতে দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

 

আজ সকালে চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় প্রেসক্লাবের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন।
কর্মশালায় চাঁদপুর জেলার সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তা, সমসাময়িক চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার কার্যকর উপায় সম্পর্কে ধারণা দেওয়া হয়ে। পাশাপাশি এআই ও ফ্যাক্ট-চেকিংয়ের বিভিন্ন ধরন, কৌশল ও ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব, নৈতিকতা এবং সাংবাদিকদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়ে।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ড্যাফোডিল ইন্টার ন্যাশেনাল ইউনির্ভারসিটির সহোযোগী ড. জামিল খান। এই কর্মশালায় চাঁদপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা  অংশগ্রহণ করেন।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন