প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে জশনে জুলুছ শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফ জামে মসজিদে এসে মিলিত হয়। মসজিদে আলোচনা শেষে বিশ্ব শান্তি কামনা করে মিলাদ-কিয়াম ও বিশেষ মোনাজাত করা হয়।

হাজীগঞ্জ উপজেলার ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের মেজো শাহজাদা পীরে কামেল হযরতুল আল্লামা সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী (রাহমাতুল্লাহি আলাইহি)-এর বড় সাহেবজাদা সৈয়দ মাখদুম শাহ্ আল-মাদানীর নেতৃত্বে হাজীগঞ্জে বিশাল পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে।

তিনি আলোচনায় বলেন,যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আগমন দিবস উদযাপনকে শিরিক-বিদআত ফতোয়া দিয়ে মুসলমানদের গোমরাহী করছে তারা কবরে, হাশরে ও মিজানে জবাব দেয়ার সুযোগ পাবে না। নিশ্চয়ই নবীদ্রোহীরা জাহান্নামের নিম্নস্তরে স্থান পাবে।

ইমামে রাব্বানী দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আহ্বায়ক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ্র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব গাজী মোঃ আব্দুর রাহীম।

ওইসময় কয়েক হাজার নবীপ্রেমিক মুসল্লিগন উপস্থিত ছিলেন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন