প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলু গ্রেফতার

মো. শাহজাহান খাঁন
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ দেলোয়ার হোসেন দেলু (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে হাজীগঞ্জ পৌরসভা ও বাকিলা ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নূরে আলম সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার টোরাগড় এলাকার কাজী বাড়িতে অভিযান চালান। এ সময় মৃত রতন কাজীর ছেলে দেলোয়ার হোসেন দেলুর বসতঘরের খাটিয়ার তোশকের নিচ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ২২ জুলাই হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা নং-১৯ রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের সিডিএমএস (CDMS) পর্যালোচনায় জানা গেছে, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় পূর্বে আরও ১১টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, একই রাতে হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের ইমাম আলীর নতুন বাড়ির পুকুর সংলগ্ন জাহাঙ্গীর আলমের গ্যারেজ ঘরে অভিযান চালান। এ সময় একটি কাগজের বক্সের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(ক) উপধারায় হাজীগঞ্জ থানায় মামলা নং-১৮ রুজু করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল মান্নান বলেন, “এলাকায় মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।”

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন