প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সাভারে চুরির অপবাদে গণপিটুনিতে চাঁদপুরের যুবক নিহত, গ্যারেজ মালিক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬

ঢাকার সাভারে অটোরিকশা চুরির অভিযোগ তুলে আবুল খায়ের পাটওয়ারী (২৭) নামে চাঁদপুরের এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অটোরিকশা গ্যারেজের মালিক নুরুজ্জামান (৩৫)কে আটক করেছে।

নিহত আবুল খায়ের পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের বাসিন্দা এবং লোকমান পাটওয়ারীর ছেলে।

 

পরিবারের দাবি, আবুল খায়ের মানসিক ভারসাম্যহীন ছিলেন। তারা অভিযোগ করেন, চুরির অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে মারধর করা হয়, যার ফলে তার মৃত্যু হয়।

 

সাভার মডেল থানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো: রফিকুল ইসলাম মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টার সময় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন