প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তরে প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তরুণীর পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে।

 

জানা যায়, উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের মো. মজিল প্রধানের মেয়ে মরিয়মের সঙ্গে ফতেপুর ইউনিয়নের মাইজকান্দি গ্রামের সিঙ্গাপুর প্রবাসী শরিফুল ইসলামের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, স্বামী বিদেশে চলে যাওয়ার পর গজরা গ্রামের লিটনের ছেলে লিমনের সঙ্গে মরিয়মের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ জুলাই তারা বাড়ি থেকে চলে যান।

 

জানা যায়, উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের মো. মজিল প্রধানের মেয়ে মরিয়মের সঙ্গে ফতেপুর ইউনিয়নের মাইজকান্দি গ্রামের সিঙ্গাপুর প্রবাসী শরিফুল ইসলামের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, স্বামী বিদেশে চলে যাওয়ার পর গজরা গ্রামের লিটনের ছেলে লিমনের সঙ্গে মরিয়মের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ জুলাই তারা বাড়ি থেকে চলে যান।

 

মেয়ের পরিবারের পক্ষ থেকে মতলব উত্তর থানায় নিখোঁজ ডায়েরি করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২২ জুলাই ঢাকার সাভার এলাকা থেকে ওই তরুণী ও লিমনকে উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চন্দ্র।

 

 

এদিকে অভিযুক্ত লিমন দাবি করেন, মরিয়মের অন্যত্র বিয়ের আগ থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিনি বলেন, আমি তাকে অনেক ভালোবাসি। আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছি। এখন সে আমার স্ত্রী।

 

অন্যদিকে মরিয়মের বাবা মো. মজিল প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আপনারা কেন আমাদের বিরক্ত করছেন?’

 

 

প্রবাসী স্বামী শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

 

চাঁদপুরের মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চন্দ্র বলেন, মরিয়মের কাকা আলীর করা নিখোঁজ ডায়েরির ভিত্তিতে সাভার থেকে তাদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন