চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. আসাদ পাঠান। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ধারাবাহিক ভূমিকা রাখায় তিনি ইউনিয়নের নেতাকর্মীদের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।
মো. আসাদ পাঠান এর আগে ১২ নম্বর দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নতুন কর্মী সৃষ্টি এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সভাপতি পদে প্রার্থী হিসেবে তিনি ইউনিয়ন যুবদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি দলের আদর্শ, গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার করেন।
এ বিষয়ে মো. আসাদ পাঠান বলেন,“দল যদি আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করে, তাহলে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী,সুশৃঙ্খল ও কর্মীবান্ধব ইউনিয়ন যুবদল গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। দলের স্বার্থ এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রাখব।”
তিনি ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া, সহযোগিতা এবং সমর্থন কামনা করেছেন।