প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৮ ফার্মেসির ৮৫ হাজার টাকা জরিমানা

শান্তু ধর
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬

কচুয়ায়  বিভিন্ন অনিয়ম  ও ড্রাগ লাইসেন্স বিহীন ৮ ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার কচুয়া বিশ্ব রোডে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে  অভিযান পরিচালনা করা হয়।

জেলা ঔষধ প্রশাসনের  উদ্যোগে কচুয়া উপজেলার বিভিন্ন ঔষধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত  অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা  সহকারি কমিশনার ভূমি মো: আবু নাছির , জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ গোলাম মোস্তফার উপস্থিতিতে ঔষধ ও কসমেটিক আইনের বিভিন্ন ধারায় আট ফার্মেসিতে  ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বিশ্বাস ফার্মেসি ২০ হাজার,মিয়াজী ফার্মেসী ২০ হাজার,মা ফার্মেসি  (দীপক)১০ হাজার,মহসিন ১০ হাজার,মোরশেদ ১০ হাজার, নিয়াজ ৫ হাজার, রবীন্দ্র ৫, হাজার ও জাহরা ফার্মেসি৫  হাজার টাকা জরিমানা  আদায় করা হয়।

জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা  জানান, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদন বিহীন ঔষধ  বিক্রি,ড্রাগ লাইসেন্স  বিহীন ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ৭ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তাছাড়া একই দিনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল  হাসান রাসেল ওষুধ ব্যবসায়ী মোরশেদকে  ১০ হাজার টাকা জরিমানা করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন