প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বিইউবিটি ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত মেহেদী হাসানকে নাজির আহমেদ কোম্পানির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মেহেদী হাসানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির নেতা নাজির আহমেদ কোম্পানি।

এক শুভেচ্ছা বার্তায় নাজির আহমেদ কোম্পানি বলেন, “মেহেদী হাসানের এই গৌরবময় অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষাজীবনের সাফল্য ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “দেশ, সমাজ ও ছাত্ররাজনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে মেহেদী হাসান যেন সততা, আদর্শ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন—এই প্রত্যাশা করি। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করছি।”

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মেহেদী হাসান নির্বাচিত হন। তাঁর এ অর্জনে এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন