প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে বিনামূল্যে ৪ শতাধিক চক্ষু রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরের শাহারাস্তিতে ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে ৪ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৮জুলাই ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে ৩য় বারের মত একটি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন আয়োজিত এ চক্ষু সেবা ক্যাম্পে ঢাকা লায়ন্স চক্ষু হসপিটালের ৪ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। আগত রোগীদের মধ্যে যাচাই বাছাই শেষে ২৮ জন ছানী পড়া রোগী শনাক্ত করা হয়, তাদেরকে পরবর্তীতে ঢাকা লায়ন্স চক্ষু হসপিটালে ছানী অপারেশনের জন্য নেওয়া হবে। চিকিৎসা কালীন রোগীদের যাতায়াত থাকা-খাওয়া ও চিকিৎসাসহ সকল ধরনের ব্যবস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, শাহরাস্তি উপজেলায় গতমাসেও ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প করা হয়
আগামী দিনগুলোতে শাহরাস্তিতে আর ১২ টির মত চিকিৎসা ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বলে জানান ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তরা।

এসময় চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী। জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসেন, উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার ও ফাউন্ডেশনের ট্রেজারার মইনুল হাসান আকাশ।

এসময় উপস্হিতি ছিলেন, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, হাবিবুর রহমান পাটওয়ারী। আলী আকবর ব্যাপারী, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন লিঠন সহ এলাকার ধন্যবাদ অন্য ব্যক্তিবর্গ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন