প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শিবগঞ্জে বলরামপুর যুব কল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের অঙ্গীকার নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলরামপুর যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি সম্পন্ন হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হাবিবুর রহমান।

এ সময় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বলরামপুর যুব কল্যাণ সংঘের এই মহতী উদ্যোগ সমাজ ও পরিবেশের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়তে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো উচিত।”

অনুষ্ঠানে বলরামপুর যুব কল্যাণ সংঘের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সচেতন তরুণরা অংশগ্রহণ করেন। বলরামপুর যুব কল্যাণ সংঘের সদস্যরা জানান, পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে তারা দীর্ঘমেয়াদী নানা সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এমন জনসচেতনতামূলক কাজে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন।

দুই দিনব্যাপী এই কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে শতাধিক বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন