প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৪

অন্যের কাজ করতে গিয়ে তাল গাছ থেকে থেকে পড়ে মো. মেহেদী হাসান (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১১টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গেলো সোমবার তালগাছ থেকে পড়ে তিনি মারাত্বক আহত হন।

 

মেহেদী হাছান চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নের হারিছ মহল তালুকদার বাড়ির মহসিনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল ১০টার দিকে নিজবাড়ির পাশে অন্যের কাজ করতে তাল গাছে ওঠেন। সেখানে ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে মাটিতে যান। এ সময় তাল গাছের নিচে নির্মীয়মান টয়লেটে রডে পড়ে গুরুতর আহত হন। তাৎখনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ সময় শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ও নিকট আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করেছেন।

ওই আবেদন অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন