চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলার রহস্য ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে শাহরাস্তি থানা পুলিশ।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত তদন্তে মামলার আসামি কাজী সুমাইয়া আক্তার মিনা (২৩)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার জেরে মিনা তার আপন বড় জ্যা রিগান আক্তার মিমকে গলা টিপে হত্যা করেন। ঘটনার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) গ্রেপ্তারকৃত আসামি আদালতে হাজির হয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।